বাড়তি দুই কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

বাড়তি দুই কার্গো এলএনজি কিনছে সরকার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

আজ বুধবার চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

 

প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী ৬ ও ২২ নভেম্বর সরবরাহ করা হবে। এ দুই কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।

সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএমের (জাপান-কোরিয়া মার্কার) চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। এ দাম বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে ভিন্ন।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হয়। পরে কমিটি প্রস্তাবটি অনুমোদন করে।

 

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজির সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত এই দুই কার্গো কেনা হচ্ছে।

 

এর আগে সেপ্টেম্বরের জন্য দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল থেকে এক কার্গো এলএনজি কেনা হয়। কার্গোটি ১৩ থেকে ১৪ সেপ্টেম্বর সরবরাহের কথা ছিল।

 

এ ছাড়া গত ১৪ সেপ্টেম্বর সরকার আরও ছয় কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়। এর মধ্যে চারটি সরাসরি যুক্তরাষ্ট্রের ডারাব ইনক ও মাইন্ড মিঙ্গল এলএলসির কাছ থেকে কেনা হবে। বাকি দুটি কার্গো অক্টোবরের জন্য টোটাল এনার্জিস ও ভিটল এশিয়ার কাছ থেকে কেনার সিদ্ধান্ত হয়।

 

এদিকে, অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত টোটাল এনার্জিসের কাছ থেকে প্রতি মাসে দুটি করে মোট ১৮ কার্গো এলএনজি সরাসরি কেনার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930