সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৭৮টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহানগরীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।