সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
আলোচিত কনটেন্ট সালমান মুক্তাদিরের স্টুডিওতে এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড.আসিফ নজরুল।
আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এসব বিষয়ে তিনি কথা বলেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, ‘আলোচিত কনটেন্ট সালমান মুক্তাদিরের স্টুডিওতে এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ। কিন্তু এগুলো শুধু অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জের মতো কিছু।’
তিনি আরও বলেন, ‘সরকারকে অবশ্যই এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু মাঠের ফুট সোলজারদের না, নেপথ্যে যারা আছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে। কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।’
সাবেক আইন উপদেষ্টা বলেন, ‘এসব গুরুতর অপরাধ সরকারের জন্য স্পষ্ট ওয়েক-আপ কল। অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে। এখনি।’
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল