সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আ ট ক

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আ ট ক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর)  রাত পৌণে ৯টার দিকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।

পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে মহানগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930