স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, একসঙ্গে দাহ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, একসঙ্গে দাহ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নিত্য বালা বর্মন নামে এক নারী। পরে স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি চিতায় দাহ করা হয়। আজ মঙ্গলবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামে বাড়ির পাশের রেললাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, নিত্য বালার (৭০) স্বামী হরেন্দ্রনাথ বর্মন (৮০) ওই এলাকার একটি মন্দিরের পূজারি ছিলেন। নিত্য বালাও নিয়মিত তার সঙ্গে পূজার কাজে যুক্ত থাকতেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান হরেন্দ্রনাথ। রাতভর তার মরদেহের পাশে কেঁদেছেন নিত্য বালা। আজ ভোরে তাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা বাড়ির পাশের রেললাইনে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে সকাল৮টার দিকে শ্মশানে স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি চিতায় দাহ করা হয়।

 

নিহত দম্পতির ছেলে রবীন চন্দ্র বর্মণ বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল রাতে তিনি মারা যান। বাবাকে খুব ভালোবাসতেন মা। তিনি সারারাত বাবার পাশে বসে কেঁদেছেন। সকালে বাড়ির বাইরে যাওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়রা রেললাইনে তার মরদেহ দেখতে পান। আজ একসঙ্গে দুইজনের সৎকার করা হয়েছে।’

স্থানীয়রা জানান, স্বামীর শোকে স্ত্রীর আত্মাহুতি সনাতনীদের মাঝে বিরল ঘটনা। বর্তমান যুগে স্বামীর প্রতি এমন ভালোবাসা স্ত্রীদের মধ্যে দেখা যায় না। তবে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে দুইজনের মৃত্যু বিষয়টি হৃদয় বিদারক।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘ঘটনার পর স্বজনেরা মরদেহ উদ্ধার করে দ্রুত সৎকার করেছেন। পরে পুলিশ বিষয়টি জানতে পারে। রেললাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা হওয়ায় এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930