সিলেটে বন্যা মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন মন্ত্রী মুক্তাদির

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সিলেটে বন্যা মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে যা বললেন মন্ত্রী মুক্তাদির

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাণিজ্যমন্ত্রী ও সিলেট- ১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নদী ভাঙন ও বন্যা মোকাবেলায় সরকার স্থায়ী সমাধানের পথে এগুচ্ছে। সুরমা ও কুশিয়ার ভাঙন প্রবণ এলাকাগুলোতে নদীর তীর সংরক্ষণ, পূণঃখনন ও সমন্বিত পানি ব্যবস্থপনায় বাস্তবায়ন হচ্ছে দীর্ঘ মেয়াদী একাধিক প্রকল্প।

 

তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডান তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

 

বাংলাদেশ পানি উন্নন বোর্ডের বাস্তবায়নাধীন সুরমা কুশিয়ারার নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনায় প্রকল্পের প্রথম পর্যায়ে আওতায় এই প্রতিরক্ষা কাজ শুরু হয়েছে।

এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সুরমা নদী ভাঙন প্রতিরোধ ও বন্যা ঠেকাতে সিলেটের মিররচক, মেন্দিবাগ, কানিশাইল, টুকেরবাজার ও মীরেরগাঁওয়ে নদীতীর প্রতিরক্ষার কাজ শুরু হয়েছে। এসব প্রকল্প শেষ হলে সিলেটের সার্বিক বন্যা প্রতিরোধ আরও কার্যকর হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

 

উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ স্থানীয় জনসাধারণ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930