সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে। তবে সফর নিয়ে তাড়াহুড়ো নেই।’
আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সময় বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। দিন, মাস নিয়ে কথা হয়নি। তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই পক্ষের মানুষ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।
তিনি আরও জানান, দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে কথা হয়েছে। দুই দেশের একটা আগ্রহ আছে।