ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত: 3:13 PM, October 1, 2026

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। ১অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা ধরেন। পাশাপাশি দীর্ঘায়ু মানুষের জীবনমান উন্নয়ন এবং সমাজে প্রবীণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও সচেতনতা সৃষ্টি করার আহবান জানান। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30