বালাগঞ্জে অসুস্থ মছরুরের চিকিৎসায় ১ লাখ টাকা সহায়তা

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

বালাগঞ্জে অসুস্থ মছরুরের চিকিৎসায় ১ লাখ টাকা সহায়তা

প্রতিনিধি / বালাগঞ্জ ::

 

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের কাতারপ্রবাসী ও তরুণ সমাজকর্মী মোস্তাক আহমেদ মছরুরের উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্যস্থ বাঙালি কমিউনিটি নেতা ও মানবাধিকারকর্মী এবং শিওরখাল গ্রাম ডেভেলপমেন্টের উদ্যোক্তা রেজওয়ান আলী কয়েছের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং তাঁর চার বন্ধু ও স্বজন রায়হান উদ্দিন, ইকবাল হুসেন শামা, মোহাম্মদ আলী ও লোকমান মিয়া (সোনা)-এর পক্ষ থেকে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসা বাজারের ব্যবসায়ী আব্দুস শহিদ, গহরপুর ব্লাডরাইডার্সের সভাপতি কামরান আহমদ ও সাংবাদিক এসএম হেলাল অসুস্থ মোস্তাক আহমেদ মছরুরের হাতে মোট এক লাখ টাকা নগদ সহায়তা তুলে দেন। জানা গেছে, মোস্তাক আহমেদ মছরুর দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন এবং শরীরের বিভিন্ন অংশে জটিল সংক্রমণ দেখা দিয়েছে বলে তাঁর স্বজনরা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসার ব্যয়ভার বহন করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাঁর এই দুঃসময়ে গহরপুর অঞ্চলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

এরই ধারাবাহিকতায় রেজওয়ান আলী কয়েছ ও তাঁর বন্ধু-স্বজনদের পক্ষ থেকে এ এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। উল্লেখ্য, মোস্তাক আহমেদ মছরুর দীর্ঘদিন প্রবাসে থাকার পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031