জগন্নাথপুরে মানবতার সেবায় এগিয়ে আসছেন প্রবাসীরা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

জগন্নাথপুরে মানবতার সেবায় এগিয়ে আসছেন প্রবাসীরা

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবতার সেবায় এগিয়ে আসছেন প্রবাসীরা। দুর্যোগ মোকাবেলায় রেখে চলেছেন অবদান। দাঁড়িয়েছেন করোনায় কর্মহীন অসহায় মানুষের পাশে। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শামীমুল ইসলাম ও তাঁদের পরিবারের আর্থিক অনুদানে ইসলাম অর্গানাইজেশনের উদ্যোগে করোনায় কর্মহীন ৩০০ পরিবারে ত্রাণ ও ১০০ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

১৯ এপ্রিল রোববার জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সোয়াবিন, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু ও ১টি সাবান করে ৩০০ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া পৃথক ভাবে আরো ১০০ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

এ সময় সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ, তরুণ সমাজসেবক আজমল হোসেন মিঠু, সাংবাদিক ফখরুল ইসলাম, সমাজকর্মী জামরুল ইসলাম, সাহাব উদ্দিন, বেলাল আহমদ, জামাল মিয়া, রমুজ আলী, মুরছালিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031