সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
প্রতিনিধি/বালাগঞ্জ::
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের গঠিত সংগঠন ‘বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ’ এর পক্ষ থেকে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের একশ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও ২৮জনের মধ্যে নগদ ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার তালুকদারের সভাপতিত্বে ১ অক্টোবর বিকেলে বিদ্যালয় শেণি কক্ষে এউপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ ইউকে’র এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দূর প্রবাসে অবস্থান করলেও জন্মমাটির প্রতি তাদের হৃদয়ের টান রয়েছে। এই বিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় তাদের অবদান রয়েছে। আমরা আশাবাদি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বহুমখি সংকট রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, বিদ্যালয়ের একটি হলরুম নেই, রয়েছে ভবন ও শ্রেণি কক্ষ সংকট। বিদ্যালয়ের উন্নয়ন ও এসব সংকট নিরসনে প্রবাসীরাসহ সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মশাহীদ আলীর সঞ্চাললায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আ হমদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল জলিল, শিক্ষানুরাগী শাহ জুনাব আলী, ছালিক আহমদ সিকদার, হেলালুজ্জামান বকুল, কবি জালাল আহমদ খালিছদার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্র মোস্তফা আকবর। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীসহ সবাইকে আপ্যায়ন করানো হয়।
এদিকে, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক রাহেল আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে এই অনুষ্ঠানে সবার উপস্থিতি আমাদেরকে আরও উৎসাহ যুগিয়েছে। সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এটির উন্নয়ন এবং শিক্ষা উন্নয়নে সহযোগিতার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |