আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় শুধু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, রাতের আঁধারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় ঘটনার ক্ষেত্রে শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশবাসী যেন দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে পায়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

 

এ ছাড়া হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন জামায়াত আমির।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031