১৬ বছর পর দেশে ফেরায় ২০০৮ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

১৬ বছর পর দেশে ফেরায় ২০০৮ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা
প্রতিনিধি / বালাগঞ্জ ::
দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরেছেন সিলেট বালাগঞ্জের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মাওলানা আবুল হোসেন। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশ ও মিলনমেলায় মেতে উঠেছিলেন কামিল ২০০৮ ব্যাচের সাবেক সহপাঠী ও বন্ধুমহল।
​আজ ০১-১০-২৬ ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব  সিলেটের অভিজাত হোটেল আলফাইনে এই সাক্ষাৎকার ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।
দীর্ঘ ১৬ বছর পর প্রাণপ্রিয় সহপাঠীকে কাছে পেয়ে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। মিলনমেলার ফাঁকে তাঁরা পুরোনো দিনের নানা স্মৃতিচারণ করেন এবং একে অপরের কুশল বিনিময় করেন। অনেক প্রানবন্ত হয়ে ওঠে মিলনমেলা।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা আবুল হোসেন জকিগন্জী, মাওলানা শাহ মোহাম্মদ মুজাহিদ আলী আজমী, মাওলানা আবদুল বারী কুলাউড়ী, মাওলানা আদনান আহমদ চৌধুরী,  মাওলানা নজমউদ্দীন এবং মাওলানা শাহেদুল ইসলাম।
​দীর্ঘ এক যুগের বেশি সময় পর সহপাঠীদের এই মিলনমেলা সবার মাঝে এক অপূর্ব আনন্দ ও আবেগের পরিবেশ সৃষ্টি করে। বন্ধুত্বের এই চিরন্তন বন্ধন আবারও সজীব হয়ে ওঠে এই সভার মাধ্যমে। তাদের মাঝে মিল মহব্বতের মোটেও কোন কমতি নেই। ঈমানে তাগিদে ও মনের মহব্বতের আজকর এই আয়োজন। আল্লাহ তাআলা যেন আজকের এই আয়োজনকে কবুল করেন। দুনিয়া ও পরকালের জন্য এই বন্ধনকে অটুট রাখেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031