ওসমানীনগরে প্রবাসীর বাড়ি দখল চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

ওসমানীনগরে প্রবাসীর বাড়ি দখল চেষ্টা, থানায় অভিযোগ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর বসতবাড়ির জায়গা দখল চেষ্টার করে গাছ-পালা কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রবাসীর মা বাধা দিলে দখলকারীরা মহিলার উপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী ও প্রবাসী লেচু মিয়ার মা পারুল বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাদীপুর ইউপির চাতলপাড় গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী ও প্রবাসী লেচু মিয়ার মা পারুল বেগমের মৌরশী সূত্রে প্রাপ্ত জমি ভোগদখল করে আসছেন। সম্মানপুর মৌজার জেল নং ৩০, খতিয়ান নং ১১৬০, ৯২৮৭ দাগের ১০ শতাংশ জায়গায় নির্মিত বাড়িটিতে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে একই গ্রামের আব্দুল হাকিম, তার স্ত্রী, পুত্রসহ আরো ৫/৬জন অজ্ঞাত ব্যক্তিরা তালা ভেঙ্গে ঘরে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। দখলের উদ্যেশ্যে বাড়িতে থাকা গাছ, ঢাল-পালা কাটা শুরু করে। এসময় পারুল বেগম গাছ কাটার বিষয়ে আপত্তি দিলে মহিলার উপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। বাড়ির সীমানায় থাকা কয়েকটি গাছ ও ঢাল পালা কাটায় প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

 

এদিকে, এই জায়গা নিয়ে সিলেট আদালতে একটি স্বত্ব মামলা চলমান রয়েছে, মামলা নং ৪৫/২৬।
অভিযোগকারী পারুল বেগম বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তে মাধ্যমে আইনগত প্রতিকার দাবি করেন।

 

তবে এই ঘটনায় অভিযুক্ত আব্দুল হাকিম কোন মন্তব্য করতে রাজি হননি।

 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার সেকেন্ট অফিসার রনজিৎ দাশ বলেন, লিখত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থেকে কাগজ পত্র থানায় আনার জন্য বলা হয়েছে। যেহেতু আদালতে মামলা চলমান তাই আদালত এই বিষয়ে নির্দেশনা দিবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031