ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩

প্রকাশিত: 8:26 PM, November 13, 2026

ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩

প্রতিনিধি/ওসমানীনগর::

সিলেটের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইলাশপুর গ্রামের রাস্তা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  রাত ৩টার দিকে ইলাশপুর এলাকায় হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লেগান শুনতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ওসমানীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ইলাশপুর গ্রামের সুমন আলীর ছেলে মারুফ মিয়া (২০), অজিত দেবের ছেলে অয়ন দেব (২৮) এবং শাওন করের ছেলে বাধন কর (১৬)। বাধান কর নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

 

তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30