ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বার মৃত্যু

প্রকাশিত: 5:10 PM, November 16, 2026

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বার মৃত্যু

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারিতে ছোট ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা লাকি বেগম নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় লাকি বেগমের মৃত্যু হয়।

 

নিহত লাকি বেগম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাম্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করে। এই ঘটনায় জোনেদ মিয়ার বড় ভাই কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর শুক্ররবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তার বড় ভাই কবির মিয়ার সাথে মারামারি হয়। মারামারি থামাতে এগিয়ে এলে অন্তঃসত্ত্বা লাকি বেগমের পেটে লাথি মারেন তার ভাসুর কবির মিয়া। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট শহরে একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লাকি বেগম। এই ঘটনায় সোমবার নিহতের ভাসুর ও জোনেদ মিয়ার ভাই কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, পারিবারিক বিরোধে দুই ভাইয়ে মারামারিতে ছোট ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা লাকি বেগমের পেটে লাথি মারেন তার ভাসুর কবির মিয়া। পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30