জুড়ীতে অযথা ঘোরাঘুরি করায় ১৫ জন’কে জরিমানা

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

জুড়ীতে অযথা ঘোরাঘুরি করায় ১৫ জন’কে জরিমানা

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে লকডাউন অমান্য করে অযথা ঘোরাঘুরি করায় ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে, অনিয়ন্ত্রিত যানচলাচল নিয়ন্ত্রণ করা, অযথা ঘোরাঘুরি রোধে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যার পর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসিম চন্দ্র বনিক।

 

এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। অভিযানকালে অযথা ঘোরাঘুরি করায় গরের গাঁও গ্রামের টিপু আহমেদ, কামিনীগঞ্জবাজার গ্রামের মারুফ, জাঙ্গিরাই গ্রামের আল মাসুদ, জুবায়ের আহমদ, দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মেহেদি হাসান সাজু, বাছিরপুর গ্রামের জাকারিয়া, শাহিন আহমেদ, বেলাগাঁও গ্রামের মাছুম মিয়া, বাছিরপুর গ্রামের সিরাজুল ইসলাম, শিলুয়া গ্রামের আব্দুর করিম, বড়লেখা উপজেলার দশঘরি গ্রামের সাহেদ মিয়াসহ প্রত্যেককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মতে দুইশত টাকা করে এবং অপ্রয়োজনে গাড়ী নিয়ে বের হওয়ায় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারা মতে জাঙ্গিরাই গ্রামের বাবুল আহমদ, বেলাগাও গ্রামের ফারুক আহমদ, বাছিরপুর গ্রামের বিপ্লব পাল প্রত্যেককে পাঁচশত টাকা করে এবং কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের তালহা ইবনে সামীকে এক হাজার টাকা সহ চার হাজার সাতশত টাকা জরিমানা করে আদায় করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930