জগন্নাথপুরে প্রবাসীদের জন্য ৩ দিনে ই-নামজারি

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

জগন্নাথপুরে প্রবাসীদের জন্য ৩ দিনে ই-নামজারি

প্রতিনিধি/জগন্নাথপুরঃ

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাত্র ৩ দিনে ই-নামজারি সেবা পেয়েছেন এক প্রবাসী পরিবার। সরকারি নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে প্রবাসীরা কম সময়ে ও সহজ ভাবে সরকারি সেবা পেতে শুরু করেছেন। যেখানে ২৮ দিনে জমি নামজারি হওয়ার কথা থাকলেও প্রবাসীরা পাচ্ছেন ৯ দিনে। এ ৯ দিনের মধ্যে মাত্র ৩ দিনে ই-নামজারি পেয়েছেন এক প্রবাসী পরিবার। যা প্রবাসীদের জন্য খুবই সুখবর। এ নিয়ে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন।

জানাগেছে, ২৫ জানুয়ারি অনলাইনে জগন্নাথপুর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের প্রবাসী পরিবারের  মৃত হাজী আবদুল করিমের স্ত্রী আকিবুল নেহার জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসে তাঁদের জমি নামজারির আবেদন করেন। আবেদনের মাত্র ৩ দিনের মধ্যে নামজারি করে দেয়া হয়। ২৭ জানুয়ারি সোমবার প্রবাসী আকিবুল নেহারের পক্ষে কামিনীপুর গ্রামের হাজী ইসমাইল মিয়ার ছেলে আনহার মিয়া জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এর কাছ থেকে নামজারি কাগজপত্র গ্রহণ করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, সাধারণ নামজারি ২৮ দিনে হয়ে থাকে। তবে শুধু প্রবাসীদের জন্য ৯ দিনে করা হয়।

 

এলবিএন/২৮-জ/এস/৭০/০১

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031