জগন্নাথপুরে নমুনা সংগ্রহকারী নিজেই করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার করোনা রোগীদের নমুনা সংগ্রহকারী নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৮ এপ্রিল তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর নিশ্চিত করেছেন।

 

এ নিয়ে জগন্নাথপুরে মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাই করোনা বিষয়ে সবাইকে আরো সতর্ক হওয়ার জন্য আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930