জুড়ীতে সাংবাদিকদের করোনা সুরক্ষা সরঞ্জাম দিলেন এসপি

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

জুড়ীতে সাংবাদিকদের করোনা সুরক্ষা সরঞ্জাম দিলেন এসপি

প্রতিনিধি/জুড়ীঃঃ

মৌলভীবাজারের জুড়ীতে কর্মরত সাংবাদিকদের করোনা ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ সুরক্ষা সরঞ্জাম (ফেইস শিল্ড) প্রদান করেছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম)।

 

বুধবার বেলা ২টায় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে এ নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক ও থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

 

এসময় উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু, বেলাল হোসাইন, আলামিন আহমদ, প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930