সিলেট |
প্রকাশিত: 1:33 PM, May 5, 2020
জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।
সোমবার (০৪ মে) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। তিনি জানান- বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তবে পুনরায় নিশ্চিত হতে তার শরীরের নমুনা আবারও সংগ্রহ করা হয়েছে।