সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মাহতাব’র মুক্তির দাবীতে মানবন্ধন

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০

জেলা প্রতিনিধিঃঃ

সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক,এস এ টিভির প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ,সাধারন সম্পাদক গাজী আফজাল হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক বিপলু রঞ্জন দাস,সাংগঠনিক সম্পাদক কেএম শহীদুল,তথ্য বিষয়ক সম্পাদক উজ্জল হাসান,সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুমান,দপ্তর সম্পাদক মোমেন মুন্না প্রমুখ।

 

বক্তারা বলেন,গত ৪ মে গ্রেফতারকৃত সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারের ফেইসবুক আইডি থেকে সন্ধ্যার সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন দুদকের মামলায় গ্রেফতার হয়েছেন বলে একটি পোষ্ট করা হয়। কিন্তু মাহতাব উদ্দিন দাবী করেছেন তার আইডি হ্যাকড হয়ে কে বা কারা সংসদ সদস্যর বিরুদ্ধে এমন বিভান্তিমূলক বক্তব্য পোষ্ট করেছেন।

 

কিন্তু ঐদিন রাতেই জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেনোয়ার হোসেন খান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন এবং সদর মডেল থানা পুলিশের সহায়তায় ধর্মপাশা থানা পুলিশ ঐদিন আনুমানিক রাত দেড়টায় তাকে সুনামগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়।

 

গত ৫ই মে দুপুরে বিঞ্জ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার নিঃশর্ত মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জোর দাবী জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031