জুড়ীতে রাতের আধারে অসহায় দু’টি পরিবারে খাবার দিলেন ইউএনও

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০২০

জুড়ীতে রাতের আধারে অসহায় দু’টি পরিবারে খাবার দিলেন ইউএনও

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে রাতের আধারে খাবার কষ্টে থাকা অসহায় দু’টি পরিবারে খাবার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক। শনিবার রাতে খবর পান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দু’টি পরিবার খাবারের সমস্যায় রয়েছেন। পরিবার দু’টির একটি হলো প্রয়াত একজন মুক্তিযোদ্ধার এবং অপরটি পিতৃহীন চার কন্যার। তাঁরা লোকলজ্জায় খাবার কষ্টের কথা কাউকে জানাতে পারেন না। রাতেই পরিবার দু’টির জন্য খাবার নিয়ে তাঁদের বাড়ীতে যান ইউএনও। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930