খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১০, ২০২০

এফ জ্জুম্মান:
করোনার থাবায় সারা বিশ্বের ন্যায় যুক্তরাজ্যে চলছে স্থবিরতা। যুক্তরাজ্যে গৃহবন্দি থেকেও জন্মভূমির দুঃখী মানুষের টানে সারা দিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের চেয়ারম্যান অলিউর রহমান,সেক্রেটারি আছাব উদ্দিন ও ট্রেজারার মো: আনোয়ার মিয়া দবিরসহ কমিটির সকল বৃন্দ।

 

উপজেলার খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের তত্বাবধানে উপজেলার খাদিমপুর এলাকার গৃহবন্দি ব্যবসায়ী, চালক, শ্রমজীবী ও গ্রামের অসহায় প্রায় পাঁচ শতাধিক লোকজনের প্রায় নগদ ৭ লক্ষ টাকা প্রদান করা হয়।

 

 

রবিবার দুপুরে খাদিমপুর গ্রামে অনুষ্টিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,উপস্থিত উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল, খাদিমপুর নছিব উল্যা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি শওকত আহমদ সায়মন, সাবেক সভাপতি হুসাইন আহমদ সইল, শফিক মিয়া, কমিটির ইসি সদস্য রেজুওয়ান নুর, খাদিমপুর এলাকার প্রবিন মুরব্বী হাজি খাদিম আলী, হাজি তারেশ আলী, সাবেক মেম্বার চেরাগ আলী, খাদিমপুর বাজার কমিটির সেক্রেটারী আজাদুর রহমান, সমাজসেবী আব্দুর রুপ, আমজদ হোসাইন, রুপন আলী, আহবাবুল হুসেন আহবাব, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, দিলদার আলী, কিরন আহমদ, সুমন আহমদ, আব্দুল আলিম, দিপু আহমদ, রাহিম প্রমুখ।

 

 

এসময় বক্তারা বলেন, খাদিমপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের আহব্বানে অতীতের সব রেকর্ড ভেঙ্গে বৃহত্তর খাদিমপুর গ্রামের প্রবাসীরা এগিয়ে এসে স্বতস্ফূর্ত ভাবে অর্থ সহায়তা প্রদান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসোয়িশেনের কার্যকরী কমিটির দ্বায়িত্ব প্রাপ্তদের মাধ্যমে অসহায় মানুষরারা নগদ অর্থ হাতে পেয়ে অত্যান্ত আনন্দিত হয়েছেন। এলাকার প্রবাসীদের এ উদ্যোগ প্রসংশনীয়।

 

এলাকার প্রবাসীদের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহব্বান জানান উপস্থিত অতিথিরা। এসময় প্রবাসীদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে সার্জিকেল মাস্ক ও গ্লাপস বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশে বিদেশে অবস্থানরতদের কল্যান কামনায় বিশেষ দোয়া অনুষ্টিত হয়েছে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031