নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

প্রকাশিত: 6:35 PM, May 12, 2020

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ

 

নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাকসহ মাসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। আটককৃত মাসাদ মিয়া দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।

 

জানাযায়, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর তীরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালনা করা হলে কিছুদিন বন্ধ থাকে। এই কু- চক্রটি সুযোগ বুঝে শুরু করে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা করে আসছে।

 

এ খবরে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর বালুচরে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে বালু বুঝাই একটি ট্রাকসহ মাসাদ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসাদ মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর সাথে কথা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30