কমছে গরম মসলাম দাম

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

গরম মসলার দাম ১০-২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয় সংগঠনটি।

 

আজ বুধবার বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিবের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

 

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করা হয়। এ সময় আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো গরম মসলার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।

 

আলোচনার পর বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষণা করেন। মূল্য তালিকা হলো, জিরা (ভারত) প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারুচিনি (চীন) প্রতি কেজি ৩১০-৩৩০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) প্রতি কেজি ৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ প্রতি কেজি ৬৮০-৭২০ টাকা, এলাচ প্রতি কেজি ২৮০০-৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কালো) ৩৬০-৩৮০ টাকা।

 

ঘোষিত মূল্য তালিকায় স্বাক্ষর করেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ এবং মহাসচিব মো. আতিকুল হক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031