যে কারণে করোনার মধ্যেই ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

যে কারণে করোনার মধ্যেই ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসের এই মহামারির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নিয়ে আলোচনা করতে ইসরায়েল সফরে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার এই আগমনের দিনেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের যুবক জায়েদ কায়সিয়া (১৫)।

 

আজ বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনের নিকট আল-ফোয়ার ক্যাম্পে জায়েদ কায়সারের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম হেরাতজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ইয়াবাদ এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ বাঁধে। এতে ইসরায়েলি সার্জেন্ট আমিদ বিন ইজিলের মৃত্যু হয়। এর প্রতিক্রিয়ায় ওই মঙ্গলবার দিবাগত রাতে ওই যুবককে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় আর চার ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে বুকে ও পিঠে গুলি লাগা দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

 

মিডল ইস্ট আই সংবাদমাধ্যমে বলা হয়েছে, আজ বুধবার এক দিনের সফরে গুরিয়ান বিমানবন্দরে পৌঁছেছেন। এই সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী দলের নেতা বেনি গান্তেজের সঙ্গে দেখা করবেন পম্পেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলি দুই নেতার সঙ্গে আলোচনা করতেই এই সফর করেছেন মাইক পম্পেও।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930