সিলেট ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হাবিব আলী, কোষাধ্যক্ষ সালেহ আহমদ
লন্ডন প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের উন্নয়নে যুক্তরাজ্যে গঠিত সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাজ্যের ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর লন্ডনের মাইক্রোবিজনিস সেন্টারে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে সাদিপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় পুরো নির্বাচন কার্যক্রম।
আগামী তিন বছরের জন্য সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নেতৃত্বে নির্বাচিত হয়েছেন—সভাপতি পদে আব্দুল হাই, সাধারণ সম্পাদক পদে হাবিব আলী, কোষাধ্যক্ষ সালেহ আহমদকে নির্বাচিত করা হয়।
নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে তাদের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এ উপলক্ষে আয়োচিত সভায় নেকৃবৃন্দরা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসী সাদিপুরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।