বিশ্বনাথে মাদকসেবীর হামলায় সাংবাদিক শিপন আহত

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

বিশ্বনাথে মাদকসেবীর হামলায় সাংবাদিক শিপন আহত

 

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

সিলেটের বিশ্বনাথে মাদকসেবীর হামলায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক কালেরকন্ঠ ও সিলেট মিরর পত্রিকার বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। শুক্রবার বাদ জুম্মা উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামস্থ বাড়ি থেকে কয়েকশ গজ দূরে বিশ্বনাথ সরকারি কলেজের সামনস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথিমধ্যে অমানবিক ও অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক মোহাম্মদ আলী শিপন।

 

এসময় সাংবাদিক শিপনের সঙ্গে থাকা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৭০ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে হামলাকারী দিলোয়ার হোসেন দিলা। সে (দিলা) উপজেলার কারিকোনা গ্রামের মৃত জবান আলীর পুত্র। গুরুত্বর আহত অবস্থায় সাংবাদিক মোহাম্মদ আলী শিপন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করে নিজ বাড়িতে ফিরে আসেন সাংবাদিক শিপন।

 

বাড়িতে আসার পর শিপনের অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। হামলার খবর পেয়ে থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী দিলোয়ার হোসেন দিলা ২০০৩ সালে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে’ সংগঠিত হওয়া একটি বাস ডাকাতি মামলার আসামী ছিল। ২০১৯ সালে থানা পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারনামীয় অভিযুক্ত (আসামী) সে।

 

এছাড়া মাদক সেবনের টাকা জোগার করতে এলাকায় সংঘঠিত হওয়া একাধিক চুরির সাথে সম্পৃক্ততা রয়েছে সাংবাদিকের উপর হামলাকারী দিলোয়ার হোসেন দিলা। এলাকার একটি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণে দিলার দীর্ঘদিনের অপকর্মের বিরুদ্ধে এলাকার লোকজন প্রতিবাদ করতে সাহস পান না বলেও জনশ্রুতি রয়েছে। এদিকে সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

 

প্রতিবাদ বার্তার দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান করা হয়েছে। নিন্দা প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031