ছাতকে মুক্তিযোদ্ধাদের ইফতারে নগদ টাকা দিলেন সাবেক কমান্ডার তোত মিয়া

প্রকাশিত: 1:17 AM, May 19, 2020

ছাতকে মুক্তিযোদ্ধাদের ইফতারে নগদ টাকা দিলেন সাবেক কমান্ডার তোত মিয়া

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে মুক্তিযোদ্ধাদের ইফতার করার জন্য প্রত্যক মুক্তিযোদ্ধা নগদ ১০০ টাকা করে প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া। সোমবার সকালে সোনালী ব্যাংক ছাতক শাখায় ভাতার টাকা উত্তোলন করতে আশা শতাধিক মুক্তিযোদ্ধাকে তিনি ইফতার বাবদ এ টাকা প্রদান করেন। তার এ মহানুভবতার জন্য উপস্থিত লোকজন তাকে সাধুবাদ জাুিনয়েছেন।

 

এর আগে করোনা পরিস্থিতি সৃষ্টির সুচনা লগ্নে তার ভাতার টাকা উত্তোলন করে সাধারন গরীব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেন। সকালে সোনালী ব্যাংক ছাতক শাখা থেকে অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে তিনিও ভাতার টাতা উত্তোলন করেছেন।

 

 

এ ব্যাপারে সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া জানান, তিনি ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের টানা ২ বার নির্বাচিত কমান্ডার ছিলেন। তার দায়িত্বকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে পাড়ায় তিনি নিজেকে গর্বিত মনে করেন। দেশের করোনা পরিস্থিতির বৈরী পরিবেশে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30