সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে ক্রমেই করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। কয়েক ঘন্টার ব্যবধানে উপসর্গবিহীন আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।
তিনি জানান, আক্রান্ত মহিলা (৪০) উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের বাসিন্দা। গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরীক্ষাগারে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে মহিলার করোনা পজিটিভ নিশ্চিত করা হয়। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা এগারো জন।
উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক বলেন, আক্রান্ত মহিলাকে বাড়ীতেই আইসোলুশনে রাখা হয়েছে। তার বাড়ীটি লকডাউন করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |