কমলগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

জেলা প্রতিনিধিঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। রবিবার (২৪ মে) সকাল ১১টায় আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে নিজ বাড়ির আঙিনার জাম্বুরা গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া পর উদ্ধার করছে পুলিশ।

 

জানা যায়, বনগাঁও গ্রামের আরফান আলীর ছেলে নিহত আবু সাইদ (২৮) সে একজন টমোটো চাষী ছিল। ২ মাস আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ে করে। তার মৃত্যুর কোন কারণ জানা না গেলেও তার বাবা আরফান আলী বলেন, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

 

কিছু দিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লেও সকালে বসত ঘরের আঙিনার একটি জাম্বুরা গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশের সুরতহার তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930