বাংলাদেশে ৪ হাজার ছাড়াল করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

বাংলাদেশে ৪ হাজার ছাড়াল করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনা ভাইরাসে বাংলাদেশে ৪ হাজারেরও বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তর।  আজ মঙ্গলবার পর্যন্ত নতুন ১৫২ জনসহ পুলিশের মোট ৪ হাজার ৫৩ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

 

আক্রান্তদের মধ্যে মোট ১ হাজার ১১৯ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই আবার কাজেও যোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

 

আজ দুপুরে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এসব কথা জানিয়েছেন। তিনি জানান, আজ পর্যন্ত নতুন করে ১৫২ জন আক্রান্তসহ পুলিশের ৪ হাজার ৫৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য ইতিমধ্যেই মারা গেছেন।

 

পুলিশ সদস্যদের মধ্যে করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মো. সোহেল রানা।

 

তিনি আরও বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930