কমলগঞ্জে আ.লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

কমলগঞ্জে আ.লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের আওয়ামীলীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হত্যার প্রধান আসামী ইব্রাহিম চট্টগ্রাম পালিয়ে য়ায়। তাকে ধরতে পুলিশ পথে ব্যারিকেড দিয়ে রাখে। সন্ধ্যায় কালেঙ্গা বাজার এলাকায় গেলে থানার এএসআই আব্দুল হামিদ ও সুরুজ আলীর নেত্রত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ইব্রাহিম রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে সে ডাকাত হিসেবে পরিচিত। দীর্ঘদিন থেকে সে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। কমলগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

গত ৫ এপ্রিল মির্তিঙ্গা চা বাগান থেকে বাড়ি ফেরার পথে রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সদস্য আওয়ামীলীগ নেতা আলতা মিয়াকে (৫৫) মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সুমন মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস শহীদ জানান, গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্ধি প্রদান করেছে। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান হত্যা মামলার মূল আসামী ইব্রাহীম মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930