সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন 

প্রকাশিত: 4:48 PM, June 20, 2020

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন 
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই রাসেল (২৫)এর ছুরিকাঘাতে বড় ভাই দুলাল মিয়া (৩০) নিহত হয়েছে। এঘটনায় ঘাতক ছোট ভাই রাসেল মিয়া(২৩)কে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন)দুপুরে কারেন্টের বাজারে  এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়,গত কয়েক দিন ধরে উপজেলার কারেন্টের বাজার এলাকায় বড় ভাই দুলাল ও ছোট ভাই রাসেলের মধ্যে পারিবারি কলহ চলছিল।
শনিবার দুপুর ১২টার দিকে বড় ভাই দুলালের বসত ঘরের সামনে ছোট ভাই রাসেল একটি টয়লেট স্থাপন করতেচাইলে এতে বাধা দেন বড় ভাই দুলাল। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রাসেল ছুরি দিয়ে বড় ভাই দুলালের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বড় ভাই দুলাল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছোট ভাইকে আটক করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান,ঘাতক ছোট ভাই রাসেলকে আটক করেছে পুলিশ। নিহত বড় ভাইয়ের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাঠানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30