ওসমানীনগরে শায়খে গলমুকাপনীর জানাযায় মানুষের ঢল

প্রকাশিত: 4:47 PM, June 25, 2020

ওসমানীনগরে শায়খে গলমুকাপনীর জানাযায় মানুষের ঢল

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

ওসমানীনগর উপজেলার দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস, মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর নামাজের জানাযা সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে উপজেলার গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহন করারা জন্য সকাল থেকেই দেশের ভিবিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ওসমানীনগরের গলমুকাপন এলাকায় জড়ো হতে থাকেন।

 

জহোরের নামাজের পর গলমুকাপন মাদ্রাসার মাঠটি লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিনত হতে দেখা গেছে। পরবর্তিতে জানাজার নির্ধারিত সময় জানাযা সম্পন্ন করে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে ।

 

প্রসংগত বুধবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় তিনি সিলেটর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30