জনসমুদ্রে পরিনত হয় শায়খ আব্দুস শহীদ গলমুকাপনীর জানাযা

প্রকাশিত: 5:51 PM, June 25, 2020

জনসমুদ্রে পরিনত হয় শায়খ আব্দুস শহীদ গলমুকাপনীর জানাযা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

সিলেটর ওসমানীনগর উপজেলার দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস, মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর নামাজের জানাযা সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে উপজেলার গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহন করারা জন্য সকাল থেকেই দেশের ভিবিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ওসমানীনগরের গলমুকাপন এলাকায় জড়ো হতে থাকেন।

 

জহোরের নামাজের পর গলমুকাপন মাদ্রাসার মাঠটি লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিনত হতে দেখা গেছে। পরবর্তিতে জানাজার নির্ধারিত সময় জানাযা সম্পন্ন করে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে ।

 

তিনি বুধবার দিবাগত রাত (২৫ জুন) আড়াইটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী দীর্ঘ কয়েক মাস ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। ৪ ছেলে ও ৬ মেয়েসহ হাজার হাজার ছাত্র, ভক্ত এবং মুরিদান রেখে গেছেন তিনি।

 

শায়খ আব্দুস শহীদ ১৯৪১ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে গলমুকাপন মাদরাসায় ভর্তি হন। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে দাওরায়ে হাদিস পাস করেন।

 

শায়খ আব্দুস শহীদ সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে জমিয়তের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনও করেছিলেন।

 

প্রখ্যাত আলেম শায়খ লুৎফুর রহমান বর্নভী রাহ.-এর খলিফা ও বেয়াই ছিলেন তিনি। এছাড়া শায়খ আব্দুল করীম কৌড়িয়া রাহ. ও শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহ.-এরও বেয়াই ছিলেন শায়খ আব্দুস শহীদ।

 

১৩৮৪ হিজরি সন থেকে তিনি মৃত্যু পর্যন্ত গলমুকাপন মাদরাসায় শিক্ষকতার মহান পেশায় যুক্ত ছিলেন। তার চাচা মাওলানা ফখরুদ্দীন (র) এর ইন্তেকালের পর থেকে তিনি ওই মাদরাসার মুহতামিমের দায়িত্বপ্রাপ্ত হন। সহজ-সরল দুনিয়াবিমুখ ছিলেন শায়খ আব্দুস শহীদ। জীবনভর বিতর্কের উর্ধ্বে উঠে ইসলামের খেদমত করে গেছেন তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30