চোঁখের জলে শেষ বিদায় উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খে গলমুকাপনীর

প্রকাশিত: 9:11 PM, June 25, 2020

চোঁখের জলে শেষ বিদায় উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খে গলমুকাপনীর

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

উপমহাদেশের প্রখ্যাত আলেম সিলেটর ওসমানীনগরের দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা শায়খুল হাদীস, মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর শেষ বিদায় ছিলো চোঁখের জলে। জানাযার নামাজে আসা অনেকেরই চোখ দিয়ে পানি ঝড়ছিলো।

 

জানাযা এবং দাফন কাজে অংশ নেওয়া সবাই যেন নিরব কান্নায় ভাসছিলেন। অনেকই চোখের পানি আটকে না রাখতে পেরে হাউ মাউ করে কান্না করছিন প্রিয় এই আব্দুশ শহীদ গলমুকাপনীর জন্য। এটি ছিলো শেষ বিদায় তাও যেন কেই মানতে রাজি নন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে উপজেলার গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

 

নামাজের জানাযায় অংশগ্রহনের জন্য সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ওসমানীনগরের গলমুকাপন এলাকায় জড়ো হতে থাকেন। জহুরের নামাজের পর পরই গলমুকাপন মাদ্রাসা মাঠটি লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিনত হয়। গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মাঠে জায়গা না হওয়ায় অনেকেই রাস্তা বা পার্শবর্তী স্থানে গিয়ে জানাযায় অংশগ্রহন করেন।

 

আব্দুশ শহীদ গলমুকাপনীর লাশ আসার আগেই নিরবাতয় যেন ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। জানাযার নির্ধারিত সময় জানাযা সম্পন্ন করে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হওয়ার পরও সেখানে হৃদয় বিদায়ক দৃষ্য সৃষ্টি হয়। আব্দুশ শহীদ গলমুকাপনীর বুধবার দিবাগত রাত (২৫ জুন) আড়াইটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী দীর্ঘ কয়েক মাস ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। ৪ ছেলে ও ৬ মেয়েসহ হাজার হাজার ছাত্র, ভক্ত এবং মুরিদান রেখে গেছেন তিনি। শায়খ আব্দুস শহীদ ১৯৪১ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে গলমুকাপন মাদরাসায় ভর্তি হন। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে দাওরায়ে হাদিস পাস করেন।

 

শায়খ আব্দুস শহীদ সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে জমিয়তের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনও করেছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30