সিলেট |
প্রকাশিত: 5:44 PM, January 30, 2020
প্রতিনিধি/ ওসমানীনগরঃ
ওসমানীনগরে আদম শুমারীতে আবেদনকারীদের পরীক্ষা শুক্রবার ওসমানীনগরে আদম শুমারীর তালিকাকারী, গণনাকারী ও সুভারভাইজার পদে আবেদনকারীদের লিখিত পররীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্টিত হরে। ২৯ জানুয়ারি আদমশুমারী নিয়োগ কমিটির সভাপতি ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে- উমরপুর, বুরুঙ্গা, উছমানপুর, দয়ামীর ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আবেদনকারীদের লিখিত পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল দশটায় তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হবে।
গোয়ালাবাজার, তাজপুর ও সাদিপুর ইউনিয়নের আবেদনকারীদের লিখিত পরীক্ষা এই ভেন্যুতে সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন আদম শুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের মাধ্যমে লিস্টিং অপারশেন নামে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এলবিএন/৩০-জ-১১/এফ-৬