মারা গেলেন সা‌বেক চেয়ারম‌্যান বদরুল আকন্দ

প্রকাশিত: 4:09 PM, June 28, 2020

মারা গেলেন সা‌বেক চেয়ারম‌্যান বদরুল আকন্দ
প্রতিনিধি /গোলাপগঞ্জঃঃ
 সিলেটের গোলাপগঞ্জের আমুড়া ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ও ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি বদরুল হক আকন্দ ২৮জুন রোববার ভোর সা‌ড়ে ৫টায় শীলঘাট গ্রামে নিজ বা‌ড়ি‌তে ই‌ন্তেকাল করেছেন। (ইন্না‌লিল্লা‌হি…..রা‌জিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৬৬ বছর।  তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর বেলা ২টায় জানাজার নামাজ শেষে মসজিদের পাশে তাকে দাফন করা হয়েছে।
তিনি আওয়ামীলীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও এলাকার বিশিষ্ট মুরব্বি হিসেবে সকলের নিকট তিনি সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত কয়েকদিন আগে তিনি অসুস্থ‌ হ‌য়ে সি‌লেট নর্থইস্ট মে‌ডি‌কে‌লে চি‌কিৎসা‌ধীন ছি‌লেন। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। নর্থইস্ট হাসপাতালে থাকা অবস্থায় তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে গত শুক্রবার তার রেজাল্ট পজেটিভ আসে।
এদিকে, আওয়ামীলীগের বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন । উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেল আহমদ, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু,
শাহাব উদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাহিদ আলী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সায়্যিদ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন আ্ওয়ামীলীগের সভাপতি মাষ্টার লুৎফুর রহমান,
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল, ইউপি সদস্য যুবলীগ নেতা তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ প্রমুখ। পৃথক শোকবার্তায় তারা বলেন, বদরুল হকের মতো নিবেদিত প্রাণ কর্মী দলের জন্য ছিলেন একটি বিশাল সম্পদ। তার মৃত্যুতে দলের জন্য এক অপূরনীয় ক্ষতি হলো। এই শূণ্যতা কখনো পূরণ হবার নয়। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30