তাহিরপুরে মারা যাওয়া মুক্তিযোদ্ধার করোনা পজিটিভ

প্রকাশিত: 6:44 PM, June 29, 2020

তাহিরপুরে মারা যাওয়া মুক্তিযোদ্ধার করোনা পজিটিভ

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সুনামগঞ্জের তাহিরপুরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক মুক্তিযোদ্ধার নমুনার ফলাফল পজিটিভ এসেছে। উপজেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মুক্তিযোদ্ধা মতিউর রহমান। তিনি উপজেলার বড়দল (দ.) ইউনিয়নের পাগলপুর গ্রামের মৃত মহর আলীর ছেলে।

 

জানা গেছে, উপজেলায় নতুন করে আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাগলপুর গ্রামের রাতুল ইসলাম রাতুল, বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের শাহজাহান মিয়া।

 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।

 

তিনি জানান, তাহিরপুরে করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) মারা যাওয়া মুক্তিযোদ্ধা (অব. প্রধান শিক্ষক) মতিউর রহমানের পরিবারের একজন সহ আরও দু’জনের নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হলে মৃত ব্যক্তি ও তার ১ ছেলে সহ ৩ জনের নমুনার ফলাফল পজিটিভ আসে।

 

করোনায় মারা যাওয়া মতিউর রহমান অবসরের আগ পর্যন্ত তিনি উপজেলার ভোলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহ খানেক ধরে সর্দি জ্বর, শাস কষ্ট, কফ ও বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে গত বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30