মুজিবশতবর্ষে নবীগঞ্জে ২শতাধীক অন্তঃসত্ত্বা মহিলাদের চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী 

প্রকাশিত: 8:04 PM, June 30, 2020

বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ

করোনাকালীন সময়ে অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে প্রায় ২শতাধীক অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনাকালীন সময়েও অন্তঃসত্ত্বা মায়েদেরকে মঙ্গলবার ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

 

সিলেট সেনানিবাসের ৯১ ফিল্ড অ্যাম্বুল্যান্সের সহায়তায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮১ জন গর্ভবতী নারীকে করোনাকালীন সচেতনতামূলক প্রশিক্ষণ, লিফলেট বিতরণ, ব্লাড সুগার নির্ণয়, মাস্ক বিতরণ, মেডিক্যাল চেকআপ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।

 

সিলেট সেনানিবাসের ৯১ ফিল্ড অ্যাম্বুল্যান্সের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আহমেদ ফারুক আজিজ ও মেডিকেল টিমের সার্বিক তত্বাবধায়নে চিকিৎসা সেবা প্রদান করেন, সিলেট সিএমএইচের স্ত্রী রোগ বিশেষজ্ঞ মেজর কামরুন নাহার লাইলী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন জেসমিন আক্তার, ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ক্যাপ্টেন ডেবোরা নওশীন ও আবাসিক মেডিকেল অফিসার চম্পক কিশোর সাহা সকাল ৯টা থেকে বিকাল বিকাল ৪টা পর্যন্ত এ আগত রোগীদের সেবা প্রদান কনেস।

 

দুপুর সাড়ে ১১টার সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল উক্ত সেবা কেন্দ্র পরিদর্শন করে মালটিমিয়িা হল রোমে নারীদের সচেতনতার লক্ষে বক্তব্য রাখেন এবং মাস্ক বিতরন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ, আউশকান্দি রাশিদিয়া র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গর্ভনিং গর্ভনিং বডির সভাপতি হাজী সুহুল আমিন, উক্ত প্রতিষ্টানের প্রধান শিক্ষক লৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরোয়ার শিকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ আহম্মদ আজাদ, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক মো: সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, যুগ্ম সাধারন সম্পাদক কিবরীয়া চৌধুরী, দৈনিক প্রতিধিনের বাণী’র নবীগঞ্জ প্রতিনিধি সুলতান মাহমুদ, চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির ছনি চৌধুরী প্রমুখ।

 

এ ব্যাপারে ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক মেজর আহমেদ ফারুক আজিজ এর সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, মূলত মুজিববর্ষ উপলেক্ষে সেনা সদরের নির্দেশে জিওসি ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৯১ ফিল্ড অ্যাম্বুল্যান্সের আয়োজনে সিলেটের সিএমএইচ ও ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সহযোগিতায় করোনাকালীন অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্য স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

 

পাশাপাশি মায়েদের মাতৃত্বকালীন করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। অনেক মা রয়েছেন গর্ভাবস্থায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরও তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি এমন মায়েদের স্বাস্থ্য ও ব্লাড সুগার পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। উক্ত সেবার সময় সেনাবাহিনীকে সহযোগীতা করে আউশকান্দি মুক্ত স্কাউটে সদস্যরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30