সিলেট |
প্রকাশিত: 8:30 PM, June 30, 2020
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বেড়েই চলছে পানি। তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্যার সৃষ্টি হয়।
তবে ৩০ জুন মঙ্গলবার বৃষ্টিপাত না হলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে জগন্নাথপুর পৌরসভা, উপজেলার কলকলিয়া, চিলাউড়া-হলদিপুর, রাণীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের নিন্মাঞ্চলের মানুষ বন্যার কারণে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।