সিলেট |
প্রকাশিত: 7:47 PM, July 5, 2020
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেটের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ এম এ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনরগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আহবাবুল ইসলাম আহবাব।
এক শোক বার্তায় তিনি বলেন, বর্ষিয়ান জননেতা এম এ হকের মৃত্যুতে বিএনপি হারালো জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তির একজন বিশ্বস্ত সিপাহশালার। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি বিএনপির নীতি ও আদর্শকে আঁকড়ে ধরে দলের পক্ষে কাজ করে গেছেন। তার মতো নির্লোভ ও কর্মির মৃত্যুতে সিলেট বিএনপি একজন সত্যিকারের অভিভাবক হারিয়েছে । এ শূন্যতা পুরন হবার নয়। শোক বার্তায় তিনি প্রয়াত জননেতা এম এ হকের আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।