নবীগঞ্জে চুর আতংক

প্রকাশিত: 2:04 PM, July 6, 2020

নবীগঞ্জে চুর আতংক

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট নতুন বাজারে গত রাতে আনুমানিক ২/৩টার ভিতরে এক চুরি সংগঠিত হয়। জানাযায়, ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট নতুন বাজারে গত শনিবার দিবাগত রাতে মহা সড়কের পশ্চিম পাশে বাজার মসজিদ সংলগ্ন শিবলী গ্রীল ওয়ার্কশপে দূঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। দোকান মালিক মদন মোহন সোম জানান, আমার দোকানে ১টি মেশিন থাকা সত্ত্বেও কাজের প্রয়োজনে পূর্বে গত ৪/৫দিন আগে আরেকটি নতুন মেশিন কিনে এনেছি।

 

ওয়ার্কশপের উত্তর পাশের দেয়াল ভেঙ্গে ভিতরে ডুকে নতুন মেশিনটি সহ পুরাতন হোল্ডিং মেশিনটি চুরেরা নিয়ে যায়। যার মূল্য প্রায় ৯৫ হাজার টাকা। তিনি আরো জানান, উক্ত বাজারে পাহারাদার থাকা অবস্থায় কয়েকদিন পরপর এ রকম চুরি সংগঠিত হচ্ছে। এরই ধারবাহিকতায় আমি ছিলাম তাই চুরেরা আমার দোকান প্রয়োজনীয় জিনিস পত্র সহ মেশিন নিয়ে যায়। আমাদের বাজারে পাহারাদার থাকা আর না থাকা সমান। আমি বাজার কমিটির সভাপতি শাহ আমজাদ আলী ও সাধারন সম্পাদ শেখ নজরুল ইসলামকে অবগত করি। তারা বলেছেন আমরা বিষয়টি অবশ্যই খতিয়ে দেখছি।

 

এ ব্যাপারে ১০নং দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর সাথে মোবাইল ফোনে জানাতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয় জানিনা এখন জনতে পারলাম তবে, দেখছি বিষয়টি। এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে বিষয়টি জানানো হলে তদন্ত কেন্দ্রের এস.আই মাজহারুল ইসলামের নির্দেশে এ.এস.আই রুবেল ঘটনাস্থাল পরিদর্শন করেন এবং দোকানের কর্মচারী ও বাজারের পাহারাদারসহ অন্যান্যদের জবানবন্দি সংগ্রহ করেন। এবং একটা ঘরের পাকা দেওয়াল ভাঙ্গা হলো কিন্তু বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও তারা আওয়াজ শুনলো না তার কারণ কি? দোকানের কর্মচারী ও পাহারাদার জড়িত আছে কি না প্রাথমিক তদন্ত করে বাজার কমিটিকে সে বিষয়ে খতিয়ে দেখে চুর সনাক্ত করার পরামর্শ দেয় পুলিশ । এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

 

উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে সদর ঘাট ফকির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রোমের দরজা ভেঙ্গে বিদ্যালয়ের ৭টা ফ্যান, ১ গ্যাস সিলেন্ডার চুলাসহ ২ বান্ডিল রড সহ প্র্রায় ৪০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় হয়। এ ছাড়াও আরো অনেক চুরির নবীগঞ্জের বিভিন্ন স্থানে চুরির অহরহ ঘটনা ঘটছে। সচেতহন মহলের দাবী যে বা কাহারা এই চুর চেন্ডিকেটের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে রিমান্ড দিলেই বেরিয়ে আসবে তলের বিড়াল। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়। এই মামলাটিও তদন্তাধীন রয়েছে। এ নিয়ে ঐ এলাকায় চুর আতংকে ভোগছেন সর্ব সাধারন। তারা প্রশাসনের সু- দৃষ্টি কামনা করছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30