করোনায় ২৪ ঘণ্টায় মারা গেলেন ৪৪ জন

প্রকাশিত: 3:37 PM, July 6, 2020

করোনায় ২৪ ঘণ্টায় মারা গেলেন ৪৪ জন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো দুই হাজার ৯৬ জন।এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ২০১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

 

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।বুলেটিনে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন তাদের ১৭ জন ঢাকা, ১১ জন চট্টগ্রাম, তিনজন রাজশাহী, দুইজন খুলনা, চারজন বরিশাল, তিনজন সিলেট, দুইজন রংপুর এবং দুইজন ময়মনসিংহ বিভাগের।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ১৪৯ জন।অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ২৪৫টি নমুনা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30