যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বাংলা ক্লাব ইউএসএ এর সভা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বাংলা ক্লাব ইউএসএ এর সভা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনা তান্ডবের কারণে এবছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে তেমন কোন আয়োজন ছিল না। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল নিউইয়র্কের বাংলা ক্লাব ইউএসএ। গত ৪ঠা জুলাই শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নিরব রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস উদযাপন করে সংগঠনটি। স্বাধীনতা দিবসের কেক কেটে দিবসটি উদযাপন করে তারা।

 

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য আখতারুজ্জামান হ্যাপি, কায়ছার, মামুন, কাজি মাহে আলম, আনোয়ার এবং হেলাল।

 

এ সময় আরো ছিলেন সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর সারওয়ার আলী ও মিলন, কমিউনিটি এক্টিভিস্ট মির্জা মামুন, জাফর তালুকদার প্রমুখ। উৎসাহ-উদ্দীপনা ও সীমিত আনন্দ আয়োজনে বাংলা ক্লাব ইউএসএ’র কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কেক কাটেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930