পাথর টিলা ধসে শ্রমিক নিহত, লাশ গুমের চেষ্ট

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

পাথর টিলা ধসে শ্রমিক নিহত, লাশ গুমের চেষ্ট

লন্ডনবাংলা ডেস্কঃঃ

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় নিহত এক শ্রমিকের মৃত্যু পর লাশ গুমের চেষ্টাকে ব্যর্থ করে নিহত পাথর শ্রমিকের লাশ উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শাহ আরফিন টিলায় আঞ্জু মিয়ার গর্তে ঝুকিঁপূর্নভাবে পাথর উত্তোলনের সময় উপর থেকে পাথর টিলা ধসে চাপা পড়ে নিহত হয় তানভির হোসেন (২৭)। সে  সুনামগঞ্জের দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের মো. আব্দুলের পুত্র।

 

পুলিশ সূত্রে জানা যায়, টিলা ধসে শ্রমিক নিহতের ঘটনা গর্তের মালিক আঞ্জু মিয়া পুলিশকে না জানিয়ে লাশ গুম করে নিহতের স্থানীয় বাড়ি দিরাইয়ে দাফনের চেষ্টা করলে দিরাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানার  অফিসার ইনচার্জ (ওসি) সজল কুমার কানু  বলেন, শাহ আরফিন টিলায় আঞ্জুর মালিকানাধীন গর্তে নিহত শ্রমিকের লাশ গুমের চেষ্টাকে ব্যর্থ করে নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গর্তের শ্রমিক সর্দার হান্নান (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গর্তের মালিক আঞ্জু মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930