বিশ্বনাথ প্রেস ক্লাবে প্রবাসী আকদ্দুছ আলীর দশ হাজার টাকা অনুদান প্রদান

প্রকাশিত: 4:00 PM, July 9, 2020

বিশ্বনাথ প্রেস ক্লাবে প্রবাসী আকদ্দুছ আলীর দশ হাজার টাকা অনুদান প্রদান
 
  প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের উন্নয়ন ও অগ্রগতির জন্য নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আকদ্দুছ আলী প্রেস ক্লাবে ওই অনুদান প্রদান করেন।
বুধবার প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের কাছে প্রবাসীর অনুদানের নগদ দশ হাজার টাকা হস্তান্তর করা হয়। এব্যাপারে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী আলহাজ্ব মোঃ আকদ্দুছ আলী বলেন, নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রেস ক্লাব নেতৃবৃন্দ সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাদের কার্যক্রম অব্যাহত রাখতে নিজের অবস্থান থেকে সহযোগীতা করার চেষ্ঠা করেছি মাত্র। সমাজের বিত্তবান ও প্রবাসীরা প্রেস ক্লাব তথা এলাকার উন্নয়নে এগিয়ে আসলে আমাদের সমাজে থাকা অবহেলিত-বঞ্চিত মানুষেরাই উপকৃত হবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30