সিলেট |
প্রকাশিত: 4:25 PM, July 9, 2020
অন্তরা চক্রবর্তীঃঃ
বালাগঞ্জ উপজেলা হাসপাতালে করেনারা উপসর্গ নিয়ে ছটফট করা স্বাস্থ্যকর্মী অবশেষে করোনা আক্রান্ত হয়েছেন। ৭জুলাই বেলা দেড়টার দিকে তার ছটফটানি দেখে চিকিৎসক ও সহকর্মীরা দ্রুত তাকে এ্যাম্বুলেন্সে তুলে সিলেটে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করেন। এই স্বাস্থ্যকর্মী ছাড়াও ওসমানীনগরে আরো একজন বৃদ্ধা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
তার ছটফটানি দেখে চিকিৎসক ও সহকর্মীরা দিগবিদিগ ছোটাছুটি করছেন। আতঙ্কগ্রস্থ চিকিৎসকরা দ্রুত তাকে এ্যাম্বুলেন্সে তুলে সিলেটে প্রেরণ করেন। একজন স্বাস্থ্য কর্মীর এমন অবস্থা দেখে তার সহকর্মী ও চিকিৎসকদের মনে বিষাদের ছায়া। ৭জুলাই বেলা দেড়টার দিকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র দেখা গেলো।
করোনা ভাইরাসে আক্রান্ত স্বাস্থ্যকর্মী উপজেলার উমরপুর ইউপির মাটিহানি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লাভলী বেগম। তিনি দয়ামীর ইউপির কুরুয়া গ্রামের ওলিউর রহমানের স্ত্রী। অন্যজন উপজেলার গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের আনা মিয়ার মা শামসুন নাহার।
বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে পৃথক রিপোর্টে দুজনের করোনা পজেটিভ আসে বলে জানা গেছে। আক্রান্ত লাভলী বেগম করেনার উপসর্গ নিয়ে বালাগঞ্জ উপজেলা হাসপাতালে নমুনা প্রদান করার পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হলে ৭ জুলাই তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় এবং করোনা আক্রান্ত বৃদ্ধা শামসুন নাহার ও সিলেট নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা.সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, ওসমানীনগরে নতুন করে ২ নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা অপসর্গ নিয়ে সিএইচসিপি লাভলী বেগম গত ৭জুন বালাগঞ্জ হাসাপতালে নমুনা প্রদান করার পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া তাকে সেখান থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতারে পাঠানো হয়েছে।
শামসুন নাহার জ্বর ও নিউমোনিয়া নিয়ে নূরজাহান হাসপাতালে গত ৫জুন ভর্তি হন। ৭জুন শামসুদ্দিন হাসপাতালে তিনি নমুনা প্রদান করেলে তাদের দু জনেরই করোনা পজেটিভ আসে। প্রসঙ্গত, ৯ জুলাই পর্যন্ত ওসমানীনগর উপজেলায় ওসমানীনগরে ৪৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩জন।